ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নিবে: পররাষ্ট্রমন্ত্রী

ads

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে এবং মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বলেছে, তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে।’

 

রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।


এ সময় তিনি বলেন, ‘আমরা তাদের ইতোমধ্যেই আট লাখেরও বেশি রোহিঙ্গার একটা তালিকা দিয়েছি। তারা মাত্র ৪২ হাজার ভেরিফাই করেছে। আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।’






















































































সূত্র : আমাদের সময়

ads
ads
ads

Our Facebook Page